ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সে বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।
পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকতার কাজ করতেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ জানায়, স্বামী ডিভোর্স দেওয়ার পর থেকে দুই মেয়ে নিয়ে সে এই ফ্ল্যাটে থাকতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সে একাই এখানে বসবাস করতেন।
স্থানীয়রা মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছে।
তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্য