Browsing: ঠাকুরগাঁও-১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্দিষ্টে সময়ের ভেতরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ-সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন এ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আগ্রহের শেষ নেই।