Browsing: সৌদি আরব

বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।

ঢাকা সফরররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানির ব্যবহার নিয়ে একটি সহযোগিতা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়।‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা করতে পারে। চুক্তিতে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এবং মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট স্বাক্ষর করেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ‘দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা চুক্তি’ (Bilateral Safeguards Agreement) সইয়ের কথাও জানায়।

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।