Browsing: সাকিব আল হাসান

প্রায় ২ বছর ধরে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। এবার ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও যেন ক্রমেই বন্ধ হয়ে আসছে তার জন্য। সবশেষ এই খাতায় নাম লেখাল আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। তার দল এমআই এমিরেটস তাকে দলে রাখেনি।

হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।