Browsing: নোবিপ্রবি

দীর্ঘ সাত বছর অপেক্ষার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২১তম ব্যাচের ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন। গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও নোবিপ্রবিতে এ আয়োজন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নবীন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে আরও দ্রুত, সহজ ও কার্যকর করার  ক্ষেত্রে ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডি-নথির ব্যবহারিক দিক সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা যায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে সাংবাদিকরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।