Browsing: নিষেধাজ্ঞা

 ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার দেশটি এসব নিষেধাজ্ঞাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে বাড়তে থাকা অর্থনৈতিক সংকট নতুন করে বিক্ষোভের জন্ম দিতে পারে—এমন আশঙ্কার মধ্যেই এ নির্দেশনা এলো।

যুক্তরাষ্ট্রের সম্প্রসারিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ওয়াশিংটন বলছে, নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতির ‘লাইফলাইন’ বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে তেহরান বলছে, বড় বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না—এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

বন বিভাগের নির্দেশনার পর আমরা মিরসরাইয়ে আমাদের ইজারাভুক্ত সব কটি ঝরনায় সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রেখেছি। আমাদের কর্মীরা সার্বক্ষণিক বিষয়টি তদার করছে।

 ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর তেরে দাম ৫ শতাংশ বেড়েছে।তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির অংশ হিসেবে মার্কিন ট্রেজারি আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল।