Browsing: নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পোষা দেবনাথ নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর তিনি পলাতক বলে স্থানীয়রা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই জাহিদুলের বিরুদ্ধে। ঘটনার পর সালিশ বসিয়ে অভিযুক্তকে সাতবার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীর পরিবার পরে পুলিশের দ্বারস্থ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন শ্রীঘর এস ই এস ডিপি মডেল হাইস্কুল থেকে এবার সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে চরম হতাশাজনক চিত্র। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ২৭ জনই অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৭৭ শতাংশই ফেল করেছেন, আর কৃতকার্য হয়েছেন মাত্র ৮ জন শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সদ্য প্রকাশিত দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার ফলাফলে দেখা গেছে হতাশাজনক চিত্র। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ১৯ জনই অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ, অংশগ্রহণকারীদের প্রায় ৭৩ শতাংশই ফেল করেছেন, আর কৃতকার্য হয়েছেন মাত্র ৭ জন শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৭-৮ বছর বয়সী এক শিশুকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে করছে।