Browsing: কৃষক

এ বছর অধিকাংশ পাটগাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ফুট কমেছে। ফলে প্রতি বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত আঁশ উৎপাদন কমেছে। সাধারণত পাটগাছের উচ্চতা ৭ থেকে ১৩ ফুট হলেও এবার অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উচ্চতা অর্জিত হয়নি।

এই অঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলা থেকে গ্রীষ্মকালীন সবজি স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এছাড়াও, প্রতিদিন রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় ট্রাকযোগে পাঠানো হচ্ছে।

 মৌসুমের শুরুতে, অর্থাৎ পাট রোপণের পর থেকেই টানা অতিবৃষ্টির কারণে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় আঁশের উৎপাদন কমেছে। এই পাট থেকে উৎপাদন ব্যয় তুলতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।

 সার, সেচ, কীটনাশকসহ সকল উপকরণের দাম বাড়ায় ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে। তাই ফসল সংরক্ষণের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিতসহ কৃষকের জীবন-জীবিকা রক্ষায় জোরালো দাবি উঠেছে। 

 এ বছর আবহাওয়া ভালো থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে প্রায় টানা ১ মাস বেগুনের দাম ভালো ছিল। এখন অর্ধেকে নেমে এসেছে। প্রতি বিঘায় বেগুন চাষে খরচ হয় কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা। আমি এখন পর্যন্ত ৪৮হাজার টাকার বেগুন বিক্রি করেছি। আশা করছি আরও ২০ থেকে ২৫ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবো ইনশাল্লাহ।

কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।