Browsing: কৃষক

চট্টগ্রামের ১৩টি উপজেলায় ৩৩ হাজার ৬৯৬ জন কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে ৩৯৯ জন কৃষককে আমনের চারা দেওয়া হয়েছে; সেগুলো সরকারি জমিতে বীজতলা তৈরি করে প্রস্তুত করা হয়েছিল।

জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাঠ, বিল, নদী, খাল, ডোবা ও জলাশয়ে ভোর থেকে বিকেল পর্যন্ত কৃষকদের পাট গাছ কেটে পানিতে জাগ দিতে দেখা গেছে। পানিতে জাগ দেয়া পাট গাছগুলো তুলে আঁশ ছাড়ানো এবং পাটের আঁশ ধুয়ে রোদে শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ উদ্ভাবিত এ জাতটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার কৃষকদের অন্যতম বড় সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এ অঞ্চলে আগাম বপন করলে শীতের কারণে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, আর দেরিতে রোপণ করলে ফসল কাটার আগেই আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

এ বছর লালপুরে পাটের আবাদ হয়েছে ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫৭০ হেক্টরের তুলনায় ১ হাজার ৯৫ হেক্টর বেশি।