Browsing: কৃষক

 টমেটো চাষে প্রায় ১০ হাজার টাকা, পটলে ৩০ হাজার টাকা, করলায় ১০ হাজার টাকা, শসায় ২০ হাজার  টাকা, লাউয়ে ১৫ হাজার টাকা এবং বাঁধাকপিতে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা খরচ করেছিলেন। এসব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় তিনি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ৩৬টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প সচল রয়েছে। এসব পাম্প কয়েক বছর আগে স্থাপন করা হয়। এরমধ্যে সদর উপজেলায় ৩টি, কোটচাঁদপুরে ১টি এবং মহেশপুরে ৩২টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। এছাড়া জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮৬টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে বলে জানা গেছে। 

জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজি চাষে এখন ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এরইমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। যার মধ্যে মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, দেশি লাউ, গাজর ও শিম ইত্যাদি।

 এই উদ্যোগের ফলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেই আশা তাদের।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, সার ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় সার মনিটরিং সেল গঠন করা হয়েছে।

রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চলতি মৌসুমে ৩৩ হাজার ৯০০ হেক্টর জমিতে প্রায় ৩ লাখ ১৪ হাজার টন আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।