Browsing: ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, অনুকূল পরিস্থিতি থাকলে আগামী সোমবারের (২৬ অক্টোবর) মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।