Browsing: চ্যাম্পিয়ন্স

এবারের চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স কারা? এই প্রশ্নের জবাবে পোর্তোর নামটাও এসেছে কোমো আর রোমার সঙ্গে সঙ্গে। ফ্রান্সেসকো ফারিওলির অধীনে দলটাও খেলছিল ভাল। তার ওপর খেলাটা ছিল পোর্তোর মাঠ এস্তাদিও দ্রাগাওতে। সে কারণে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হলেও কিছুটা সম্ভাবনা পোর্তোরও ছিল। কিন্তু আর্লিং হালান্ডের সামনে সেসব রীতিমতো উড়ে গেল। তার জোড়া গোলেই ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ম্যানসিটি।