Browsing: চট্টগ্রাম

চট্টগ্রামে বৃষ্টির পর বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম এক সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। গত আগস্টের পুরো মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০২ জন। এর আগে চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৪ জন।

চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া ইসলাম (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের প্রায় দুই মাসের মধ্যেই তার এমন মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ এক নেতার মৃত্যু হয়েছে। নুর ইসলাম (৫৫) নামে ওই নেতা মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে ঘরে থাকা এক নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করেন তারা। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি টাকা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি ও হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ ঘটনায় আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বেতাগী ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।