Browsing: চট্টগ্রাম

চট্টগ্রামের ১৩টি উপজেলায় ৩৩ হাজার ৬৯৬ জন কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে ৩৯৯ জন কৃষককে আমনের চারা দেওয়া হয়েছে; সেগুলো সরকারি জমিতে বীজতলা তৈরি করে প্রস্তুত করা হয়েছিল।

নগরী ও জেলার বিভিন্ন স্থানে গোপনে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে চিপস, চানাচুর, বিস্কুট, শিক্ষার্থীদের স্কুল কেক, ক্রিম বিস্কুট, শিশুদের ওয়েফার বা ওয়েফার বিস্কুট, আইসক্রিম এবং ললিপপসহ বিভিন্ন খাদ্যপণ্য।

নতুন করে বীজতলা তৈরি এবং কৃষকদের দ্রুত উদ্যোগে পরিস্থিতি বদলে যায়। বন্যার সেই ধকল কাটিয়ে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদের বিস্তীর্ণ জমিতে এখন আমনের চারা রোপণের ব্যস্ততা। দ্রুততার সাথে জমিতে চাষ দেওয়া, বীজতলা থেকে চারা নিয়ে রোপণ আর প্রয়োজনীয় সার প্রয়োগে কৃষকের বাড়তি উৎসাহ সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক সবুজ বপনের উৎসব। ইতোমধ্যে জেলার বিস্তীর্ণ জমি সবুজ চারায় ভরে উঠছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উলটোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে।

বিজ্ঞান বিভাগে ২০২৫ সালে পাসের হার ছিল ৯২.৫৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে হয়েছে ৮৪ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগে পাশের হার ৫৫ দশমিক ০২ শতাংশ থেকে কমে ৩৮ দশমিক ৭৯ শতাংশে নেমেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে পাসের হার হয়েছে ৬০ দশমিক ১২ শতাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি।