Browsing: চট্রগ্রাম

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, গুলি ছোড়া, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে হরতালের সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি ১৫ লাখ ২ হাজার ২৪০ টাকার ক্ষতি হয়েছে। 

টেকনিশিয়ান ও চায়না নাগরিক ওয়াং দুনইউনের নগদ আড়াই হাজার ইউএস ডলার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, চীনের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়।