কষ্টের অবসান হতে যাচ্ছে মিঠাছরা বামনসুন্দর সড়ক দিয়ে চলাচল করা মানুষের। থাকবে না আর কোন ভাঙ্গা এবং বড় বড় গর্ত থাকবে না দূর্ভোগ এবং ভোগান্তি। অবশেষে উদ্বোধন করা হলে বহু প্রতিক্ষিত মিঠাছরা বামনসুন্দর সড়কের। আজ ২৮ জুলাই মঙ্গলবার চট্টগ্রাম মিরসরাই এর মিঠাছরা বাজারে এই শুভ উদ্বোধন এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয।
প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে মিরসরাই উপজেলার মিঠাছরা-বামনসুন্দর দারোগাহাট- ছত্ত্বর ভূঁইয়ারহাট- মাদবরহাট সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই মাটি ও মানুষের নেতা, মিরসরাই উন্নয়নের রূপকার চট্টগ্রাম -১ আসনের এমপি জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়। এছাড়াও উক্ত উদ্বোধনী সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় এমপি মহোদয় বলেন, গত ১২ তারিখের নির্বাচনে আমরা জয়ী হওয়ার পর এই ৬ মাসে আমরা এই মিরসরাইয়ে অনেক উন্নয়ন এর ধারা অব্যাহত রেখেছি। এই ৬ মাসে খাল সংস্কার, সড়ক উন্নয়ন এবং চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আজকে এই মিঠাছরা বামনসুন্দর, মাদবার হাট সড়কের সংস্কারের উদ্বোধন করে গেলাম। এই সড়কটি ৯ ফুট করে ২ পাশে ১৮ ফুট প্রসস্থ করা হবে। এবং মিরসরাইয়ের মধ্যে আরো কয়েকটি সড়কের কাজ হাতে নিয়েছি তার মধ্যে টেকেরহাট মুহুরী প্রজেক্ট জোরারগঞ্জ সড়ক, নিজামপুর সড়ক এবং চৈতন্যের হাট আবুরহাট সড়কও প্রসস্থ করা হবে। অতি শীঘ্রই এই সড়কগুলো উদ্বোধন করা হবে বলে জানান এমপি৷
এ সময় তিনি নেতাকর্মীদের রাস্তার কাজের তদারকি করারও নির্দেশ দেন তিনি বলেন সড়কটির কাজ ঠিকমত হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখবেন। এই রাস্তার কাজ করতে যাতে কোন সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের প্রতি উদ্বাত্ত আহবান জানান নুরুল আমিন এমপি মহোদয়।
সড়কের উদ্বোধনকে ঘিরে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান স্থানীয়রা।
0 মন্তব্য