Browsing: ব্রাজিল

বাংলাদেশ দল হিসেবে বিশ্বকাপে অংশ না করলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।

২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে প্রথমার্ধে পিছিয়ে পড়েও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অভাবনীয় এক জয় ছিনিয়ে এনেছে ব্রাজিল। বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ ২৪ বছরের এই খরা কাটিয়ে জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হিউস্টনে প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠ ছাড়ছিলেন ব্রাজিলের ফুটবলাররা। তাদের মুখভঙ্গিতেই যেন স্পষ্ট ছিল, দেশের কোটি সমর্থকের মনে তখন কী চলছে। বিশ্বকাপ থেকে আরেকটি অকাল বিদায়ের শঙ্কা ঘিরে ধরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ১৯৬৬ সালের পর সবচেয়ে দ্রুত বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, আর ‘জাতীয় লজ্জা’র মুখোমুখি হতে তখন মাত্র ৪৫ মিনিট দূরে ছিল ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে সেলেসাওরা। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে ব্রাজিলের গোলের খাতা খোলেন গোলমেশিন ভিনিসিয়ুস জুনিয়র। ২২ মিনিটে ভিনিসিয়ুস আবারও জালের দেখা পেলেও ভিএআর যাচাইয়ের পর মেক্সিকান রেফারি সিজার রামোস ফাউলের কারণে গোলটি বাতিল করেন। 

ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত দুই দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা। আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তাহলেও কথায় নেই। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল।