Browsing: ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৯৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। যাতে ভর করে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট রাউন্ডে উঠল ব্রাজিল। 
 
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্কটিশরা। গোললাইন থেকে একাধিক বল ফেরত পাঠিয়ে তাদের হতাশ করেছেন অ্যালিসন বেকার। এরই মাঝে ৬০ উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। ম্যাচে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে তিনি আসরের তৃতীয় গোলটি করলেন।
 

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। ১০ নম্বর জার্সিধারী অবশেষে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নামলেন। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে ম্যাথিউস কুনহার বদলি হন। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খেললেন তিনি। তাতে পেলে ও রিভালদোর সঙ্গে শীর্ষে যোগ দিলেন তিনি। 

হাইতির জালে গোলোৎসব করে চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। তবে ৩-০ ব্যবধানে জিতেও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বস্তিতে না থাকার পেছনের কারণ রাফিনিয়ার চোট।
ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়া রাফিনিয়ার বিষয়ে যে সুখবর পায়নি ব্রাজিল। পরীক্ষা-নিরীক্ষার পর সেলেসাওরা নিশ্চিত হয়েছে বার্সেলোনা উইঙ্গারকে পাওয়া যাচ্ছে না স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারেন নেইমার। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে হতাশার খবর। চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমন চাঞ্চল্যকর খবরই জানিয়েছে ইএসপিএন।