Browsing: ব্রাজিল

বিশ্বকাপের পরে মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে মাঠে ফিরেই পায়ের জাদুতে সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা।

নিউইয়র্কে সোথবিসের নিলামে কিংবদন্তি পেলের একটি জার্সি ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। কিংবদন্তি পেলে ওই জার্সিটি পরে ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন।

হেক্সমিশনে স্বপ্ন পূরণ করার আগেই  বিমানে উঠে হয়েছে ব্রাজিল দলকে। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। তবে মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফার আর্থিক পুরস্কার থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে যায় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে ২-০ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশাজনক এই বিদায়ের পর দেশের ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তারপরই এই ঘটনা ঘটে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা এবং মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শুরু থেকেই ম্যাচটা যেন নিয়ন্ত্রণ করছিল নরওয়ে। ব্রাজিলের সঙ্গে বল পজেশন ধরে রেখে সুযোগের অপেক্ষায় ছিলেন আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ডরা। নিজেদের রক্ষণ ঠিক রেখে আক্রমণে উঠেছেন সুযোগ বুঝে। তবুও ব্রাজিল সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু গোল মিসের মহড়ায় নাম লেখান কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ঠান্ডা মাথায় হলান্ড ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন নরওয়ের জন্য