Browsing: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিলের দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মুদি দোকান থেকে দুই কার্টন সরকারি দুধ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

প্রতি বিঘা জমিতে চারা উৎপাদন করতে ১০/১৫ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হচ্ছে ২৫/৩০ হাজার টাকায়। এতে ধানের চাষীরা লাভবান হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, হবিগঞ্জ, মাধবপুর, সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারী ক্রেতারা আসছেন চারা নিতে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকার ধানের চারা বিক্রি হয় এই হাটে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরে তিতাস নদীর বুকে দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হরিপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। বৃষ্টি হলেই কাদা-খানাখন্দে দুর্ভোগে পড়ছেন প্রায় ৮০ হাজার মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পোষা দেবনাথ নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর তিনি পলাতক বলে স্থানীয়রা জানিয়েছেন।