Browsing: বন্যা

 চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রতিবছর বর্ষা এলেই খোকন দত্তের পরিবারের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। জরাজীর্ণ ঘরের চালে অসংখ্য ছিদ্র থাকায় সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে ভিজে যায় বিছানাপত্র।

চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় পাহাড় ধস, দেয়াল চাপা পড়ে এবং পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের বন্যায় চট্টগ্রামের পাঁচ জেলায় প্রাণিসম্পদ খাতে বিপর্যয় নেমে এসেছে। সরকারি প্রাথমিক হিসাবে ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।