খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া হবিগঞ্জ সদর উপজেলার লক্ষ্মরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গৌছ।
গতকাল সোমবার দুপুরে লক্ষ্মরপুর ইউনিয়নের ৩টি পৃথক পয়েন্টে ঘুরে ঘুরে প্রায় ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ (চাল) বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গৌছ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কোনো দুষ্কৃতকারী ব্যক্তির দায়ভার বিএনপি নেবে না।ম দুর্যোগের এই সময়ে জনগণের পাশে থেকে দলীয় নেতাকর্মীদের দুর্গত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
0 মন্তব্য