Browsing: বন্যা

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকটি টানেলের ভিতরে ১০০ জনেরও বেশি শ্রমিক এখনো জীবিত ও আটকে থাকতে পারেন। হিমালয়ের নদী উপত্যকার ত্রিশূলী ৩-এ এবং ৩-বি জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উদ্ধার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। 

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।

নতুন করে বীজতলা তৈরি এবং কৃষকদের দ্রুত উদ্যোগে পরিস্থিতি বদলে যায়। বন্যার সেই ধকল কাটিয়ে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদের বিস্তীর্ণ জমিতে এখন আমনের চারা রোপণের ব্যস্ততা। দ্রুততার সাথে জমিতে চাষ দেওয়া, বীজতলা থেকে চারা নিয়ে রোপণ আর প্রয়োজনীয় সার প্রয়োগে কৃষকের বাড়তি উৎসাহ সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক সবুজ বপনের উৎসব। ইতোমধ্যে জেলার বিস্তীর্ণ জমি সবুজ চারায় ভরে উঠছে।

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় ও পরবর্তী সময়ে নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনো ২ হাজার ৪২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।

নেপালের উত্তরাঞ্চলে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি সংখ্যা একলাফে বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। নদী অববাহিকা ও ভাটির এলাকাগুলোতে উদ্ধারকারীরা লাশ ও জীবিতদের খোঁজে তল্লাশি জোরদার করার পর এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।