Browsing: বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯টি নতুন এলএইচবি (LHB) ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) এসব কোচ তৈরি করেছে। বুধবার (১২ আগস্ট) ১৯ কোচের রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে।

বাংলাদেশ ও আসিয়ান একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে পরিপূরক হিসেবে ভূমিকা রাখতে পারে; যা পারস্পরিক কল্যাণকর সুযোগ তৈরি এবং অভিন্ন সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিতে নিউজিল্যান্ডের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তারা।

একটি ম্যাচের ফল কখনো শুধু জয়-পরাজয়ের হিসাবেই সীমাবদ্ধ থাকে না; বদলে দিতে পারে অন্য দলের ভাগ্যও। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের তৃতীয় ওয়ানডের ফল যেন তারই উদাহরণ। বেলফাস্টে ৩ উইকেটের জয় নিয়ে আফগানিস্তান সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে। আর তাদের এই জয়েই বড় সুখবর পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুসম্পর্ক চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক,আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।

সৌদি আরবে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৪ জন নাটরের নলডাঙ্গা উপজেলার।