Browsing: বাংলাদেশ

এই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার মাধ্যমে কৃষকরা আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি সম্পর্কে আরও ব্যাপকভাবে জানতে ও তা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং খাতটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার সহজীকরণ ও আধুনিকীকরণ, যৌথ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন।

২০২৫ সালে দেশের প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ এ সংকটে ছিলেন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশে এ হার সবচেয়ে বেশি।

 বৈধ বাণিজ্যের স্থবিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটকে পুঁজি করে বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল, ওষুধসহ বিভিন্ন পণ্যের চোরাচালান উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক একাধিক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করলেও সংঘবদ্ধ চক্র চোরাচালান করছে। 

সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পরিচ্ছন্ন বা সবুজ জ্বালানি এখন শুধু কার্বন নিঃসরণ কমানোর বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত প্রয়োজন’, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিও নিশ্চিত করতে পারে।