Browsing: বাংলাদেশ

ডারউনে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। অস্ট্রেলিয়ার ম্যাকেতে অনুষ্ঠেয় ম্যাচটির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট শুরুর চার দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

তানজিদের বিদায়ের পর আর কোনো বিপদ হতে দেননি শাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লক্ষ্য অর্ধেকের বেশি পেরিয়ে গেছেন তারা। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। শাদমান ১৭ ও মুমিনুল ১৪ রানে অপরাজিত আছেন। ইতিহাস গড়তে প্রয়োজন আর মাত্র ২৪ রান।

৫৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জশ হ্যাজেলউডের ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তানজিদ হাসান তামিম। 

ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছিল হাসান মাহমুদকে। আর একটা ওভার খেলে দিতে পারলেই বাংলাদেশের হয়ে একটা রেকর্ড গড়া হয়ে যেত বল হাতে আগুন ঝরানো হাসানের। তবে তা হলো না। তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বিদায় নিলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে।

বাংলাদেশকে প্রথম দুই দিনের কোনো সেশনেই দাপট দেখাতে দেয়নি অস্ট্রেলিয়া—বরং প্রতিটি সেশনেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের প্রথম সেশনেও তার ব্যতিক্রম হয়নি। ৪১৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।