Browsing: আর্থিক প্রতিষ্ঠান

আভিভা ফাইন্যান্সে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আলাউদ্দীন হোসেন। ফারইস্ট ফাইন্যান্সে পরিচালক সাদেকুর রহমান, এফএএস ফাইন্যান্সে পরিচালক আতাউর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পাঁচ প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ১০ হাজার ৯০৭ কোটি টাকা। শিগগিরই এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে অবসায়ন করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।