Browsing: আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজকে মহারণে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল আগামী রোববার নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে।

আজ রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা।

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ এই কোচ বলেছেন, বাংলাদেশ সবসময়ই তাদের চমকে দেয়। একই সঙ্গে সেমিফাইনালে জয় এনে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশাও ব্যক্ত করেছেন তিনি।

ক্যারিয়ারে প্রায় সব অর্জনই করেছেন লিওনেল মেসি। তবে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে বুধবারের বিশ্বকাপ সেমিফাইনালে।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, দীর্ঘ সময় ধরে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা কোনো দলের জন্যই সহজ নয়। তাঁর মতে, প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা এবং সাফল্য ধরে রাখতে হলে প্রতিবারই নিজেদের সেরাটা দিতে হয়।

এবার সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি অধ্যায়। আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এ নিয়ে বিশ্বকাপে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।