Browsing: আর্জেন্টিনা

ফুটবলের মহানায়ক চলে যাওয়ার পর আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে ছিল জোর আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২১ বছর দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। গত রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তার বিদায়ের পর থেকে নতুন করে প্রশ্ন উঠছে, মেসির বিদায়ের পর কেমন হবে আর্জেন্টিনা দলের চেহারা। তার একটা ছাপ অবশ্য বহু আগে থেকেই মিলেছে। আরেকটু স্পষ্ট করে বললে ২০২২ বিশ্বকাপের পর থেকেই। এই সময় থেকে মেসি চোটের কারণে অনিয়মিত হয়ে পড়েছিলেন, তখন স্কালোনিকে খেলাতে হয়েছে মেসিবিহীন এক দলই।

বিশ্বকাপজুড়েই নানা বিতর্কে ছিল আর্জেন্টিনা। এবার স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে মাঠের উত্তেজনাপূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা। এ ঘটনাকে ‘অসহনীয়’ ও ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের ১-০ গোলের জয়ের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ফিফা তাদের এক শৃঙ্খলা তদন্ত কর্মকর্তাকে ঘটনাগুলোর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

বিশ্বকাপ ফাইনালে অতিরিত্তি সময়ে ১-০ গোলে পরাজয়ের পর স্পেনই সেরা দল ছিল বলে মন্তব্য করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেস অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন গোলদাতারা। কিন্তু ২০২৬ আসরে গোলকিপারদের পারফরম্যান্সও সমানভাবে নজর কাড়ছে উনাই সিমন। চলতি বিশ্বকাপে মাত্র ১টি গোল হজম করেছেন তিনি। তাই বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি।