Browsing: আর্জেন্টিনা

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাওতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। এমনকি ৪৮ মিনিটে লো সেলসো আরো একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এদিকে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর আলবিসেলেস্তেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত।

অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে মেসি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন। ১৮ গোলের মালিক মেসি এই তালিকায় পিছনে ফেলেছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে।

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।
মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সাইড পোস্টের বাইরে দিয়ে মারেন তিনি।