আমাদের সহকর্মী ও এমটিভি নিউজ২৪-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল লতিফের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিসজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরে আজ রাত আনুমানিক চারটার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে এমটিভি নিউজ২৪ পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানানো হয়েছে।
এক শোকবার্তায় বলা হয়, মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়।
প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান নাভিয়াসফট-এর পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আল্লাহ মরহুমাকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমিন।
0 মন্তব্য