পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বন্ধ করে দেওয়া একটি চলাচলের রাস্তা সালিশ বৈঠকের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।
বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাদী মোহাম্মদ আলী গং, বিবাদী মোঃ শহীদুল ইসলামের বাচ্চুর গং এর জমি বেআইনিভাবে দখল করে রাখেন। দেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নিয়ে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে শালিসদার ও স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করা হয়। পরবর্তীতে একজন পেশাদার আমিনের মাধ্যমে নিরপেক্ষভাবে জমি মাপজোক সম্পন্ন করা হয়েছে।
মাপজোক শেষে আমিন/সার্ভেয়ার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিজ নিজ অংশের সীমানা চিহ্নিত করে জমি হস্তান্তর করা হয়। উভয় পক্ষ লিখিত আপোষনামা ও স্ট্যাম্পে স্বাক্ষর করে স্ব-স্ব জমি বুঝে নেন এবং বাদী তার অংশ ভোগদখল শুরু করেন।পরবর্তী সময় স্হানীয় আপোষ চুক্তি হওয়া সত্ত্বেও বাদী পরবর্তীতে বিবাদীর যাতায়াতের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। বিবাদী বিষয়টি পুনরায় শালিসদারদের জানালে তারা সরজমিনে উপস্থিত হন। আলোচনার মাধ্যমে বিবাদী কর্তৃক অবৈধভাবে দেওয়া বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
বিবাদী পরবর্তীতে তার ঘরবাড়ি ভাঙচুরের যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। শালিসদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্পষ্ট জানান যে, বিবাদীর যাতায়াতের পথ সুগম করতে তাদের উপস্থিতিতেই শুধু অবৈধ বেড়াটি সরাতে বিবাদীকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী বেড়াটি অপসারণ করা হয়। কোনো প্রকার অন্যায় বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলেও স্হানীয় সুএে জানা যায়।
0 মন্তব্য