২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে শক্তিশালী দল নিয়ে অংশ নেবে বাংলাদেশ। পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়।
স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। ব্যাটিং বিভাগে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী।
অলরাউন্ডিং শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে শেখ মেহেদী হাসান ও সাইফউদ্দিনকে। বোলিং বিভাগেও অভিজ্ঞতা ও বৈচিত্র্যের সমন্বয় করেছেন নির্বাচকেরা।
পেস আক্রমণে থাকছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। অন্যদিকে স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
0 মন্তব্য