ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৭-৮ বছর বয়সী এক শিশুকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে করছে।
গত ২৭জুলাই সকাল বেলা মক্তবে যাওয়ার পথে জান্নাত নামে এক শিশুকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ সোহানের বিরুদ্ধে ওঠার পর আজ (২৮ জুলাই) দুপুরে ধরমন্ডল গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এর আগে সিএনজি চালক শাকিল মিয়ার ৭-৮ বছর বয়সী মেয়ে জান্নাতকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে ২৮ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।
নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর এস আই মাহবুব জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না, তদন্তের পর জানা যাবে, অভিযুক্ত কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মানববন্ধনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং আইনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
0 মন্তব্য