আফগানিস্তানের বিপক্ষে চলমান আবুধাবি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে আপন চাচাকে হারিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী। যদিও তিনি খেলায় ব্যস্ত বলে চাচার শেষ বিদায়ে হাজির হওয়ার সুযোগ নেই। পঞ্চম দিনের খেলা শুরুর আগে অবশ্য ইবাদতের সদ্য প্রয়াত চাচার জন্য মোনাজাত করে বাংলাদেশ দল।
ইবাদতের চাচার ইন্তেকালের খবর নিশ্চিত করে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিডিক্রিকটাইমকে বলেন, 'হ্যাঁ ভাই, গতকাল মারা গিয়েছেন।'
পঞ্চম দিনের খেলা শুরুর আগে বাংলাদেশ দলের সদস্যরা ইবাদতের চাচার জন্য মোনাজাত করেন। এ সময় নাফিস বলছিলেন, 'ইবাদতের চাচা গতকাল মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি এটা খুব কঠিন সময়, তিনি তোমার পরিবারের সদস্য ছিলেন। তবে দেশের জন্য তুমি এখনও দলের সাথে। আমাদের খেলার জন্য ত্যাগ স্বীকার করছো। এজন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। আমাদের দোয়া রইল।'
এ সময় বাংলাদেশ দলের সদস্যরা ইবাদতকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান।
আবুধাবি টেস্টে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রয়েছে ইবাদতের। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও একাধিক উইকেট শিকার করে দলকে দেখাচ্ছেন জয়ের স্বপ্ন।
0 মন্তব্য