যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন একটাই প্রশ্ন, এটা সহজ পথে হবে, নাকি কঠিন পথে।’ একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে ইরান নিয়ে তার পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের বলে দিই, তাহলে বড় একটি খবর হয়ে যাবে। তবে আপনারা দেখতে পাবেন। সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। ইরানের অবস্থা ভালো নয়।’ তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সময় সম্পর্কে কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব দ্রুত’ শেষ হবে। সংঘাত শেষ হলে তেলের দামও দ্রুত কমে যাবে বলে মন্তব্য করেছিলেন তিনি। তার দাবি, অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই ইরান ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে।
টেক্সাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, সংঘাত কিভাবে শেষ হবে, সে বিষয়ে ইরানের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। তিনি বলেন, ‘ইরান খুব শিগগিরই একভাবে হোক বা অন্যভাবে শেষ হয়ে যাবে।
ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা নিয়েও কঠোর মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটির মূল্যস্ফীতি ৩০১ শতাংশ, অর্থের সংকট রয়েছে এবং সামরিক বাহিনী পরাজিত হয়েছে। তার দাবি, ইরানের নৌ ও বিমানবাহিনীও কার্যত শেষ হয়ে গেছে।
ট্রাম্প আরো বলেন, সংঘাত যেভাবেই শেষ হোক, তা খুব দ্রুত শেষ হবে। এরপর তেলের দাম দ্রুত কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্পের এসব মন্তব্য এলো। ইরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, তা ঠেকানো যুক্তরাষ্ট্রের নীতির অন্যতম প্রধান লক্ষ্য।
0 মন্তব্য