হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে পাওয়া গেল ৮০টি স্বর্ণবার। স্বর্ণবারগুলো বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে রোরবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে০৫৮২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আজ সকাল ৯টা ৩০ মিনিটে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। পরে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে হতে আগত ২১ নম্বর গেইট সংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আপ্রোন এলাকায় দুই বিমানকর্মী জুতার ভেতর ৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ পাচারকালে কাস্টমস গোয়েন্দার হাতে ধরা পড়ে। এসময় তাদের কাছ থেকে পাওয়া গেল ৮০টি স্বর্ণবার।
জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটের রানওয়েতে ধরা খাওয়া এই দুই বিমানকর্মী হলেন- মো. মানিক মিয়া এবং মো. মিজানুর রহমান। এরা দুজন এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার। তাদের দুজনের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছিল এই স্বর্ণবারগুলো। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৭ গ্রাম। বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব কৌশলে কারা জড়িত এবং কার কাছে পৌঁছানোর কথা, সার্বিক বিষয় কাস্টমস গোয়েন্দা খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
0 মন্তব্য