গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন শাহরিয়ার মাহমুদ। তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২০২৪ সালে সংঘটিত হত্যা ও সন্ত্রাসী হামলা মামলাসহ দুটি মামলার আসামি। বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্য মতে, ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন মুসল্লি নিহত ও কয়েক শ মুসল্লি আহত হন। এ ঘটনায় বিবদমান দুই পক্ষই একাধিক মামলা করে। এসব মামলার মধ্যে টঙ্গী পশ্চিম থানায় হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তিন নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ।
তার বাবার নাম উকিল মনশাদ উল্লাহ। ঠিকানা ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশনের বি ব্লকের আট নম্বর লাইনের সাত নম্বর বাড়ি। আবার শহারিয়ার মাহমুদ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একটি হত্যা মামলা যাহার সি আর মোকদ্দমার ২৫ নম্বর আসামি। মামলাটি গাজীপুর পিবিআইয়ে তদন্তাধীন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শাহারিয়ার মাহমুদ আমার থানার মামলা নম্বর ০৬(০৯)২৪ এর তিন নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গাজীপুরের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।
প্রসঙ্গত. গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। এই মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ যাদের মধ্যে কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের (এমপি) জামাতা মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী রয়েছেন।
0 মন্তব্য