ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৫ মে)। এই ফলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গজুড়ে এখন চরম উত্তেজনা ও কৌতুহল বিরাজ করছে। টানা চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, নাকি প্রথমবারের মতো বিজেপি বাংলা জয়ের স্বাদ পাবে—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
কখন এবং কীভাবে জানা যাবে ফলাফল? আগামীকাল সকাল ৮টা থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ রাজ্যের ২৩টি জেলার মোট ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে এবং এরপর খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। সবকিছু ঠিক থাকলে দুপুর ১২টার মধ্যেই প্রাথমিক ঝোঁক বা কোন দল এগিয়ে আছে তা বোঝা যাবে। তবে চূড়ান্ত ফলাফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিরাপত্তার চাদরে গণনাকেন্দ্র: ভোট গণনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কমিশন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পাহারায় থাকবেন। এছাড়া ইভিএম রাখা ‘স্ট্রং রুম’গুলোর বাইরেও কড়া নজরদারি রাখা হয়েছে। গণনাকেন্দ্রে প্রবেশকারী এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং কর্মকর্তাদের বাদে আর কারও জন্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই।
যাদের ওপর সবার নজর: এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। বিশেষ করে ভবানীপুর আসনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা ভারত। এছাড়াও ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, শশী পাঁজা এবং বিজেপির রুদ্রনীল ঘোষ ও অর্জুন সিংদের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে কাল। নজর থাকবে বাম ও কংগ্রেস প্রার্থীদের ওপরেও।
চাপ ও পাল্টা অভিযোগ: ইতিমধ্যেই বুথফেরত জরিপগুলো নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে কথার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি ইভিএম ও ফলাফলে কারচুপি করতে পারে, যদিও নির্বাচন কমিশন সব ধরণের অনিয়মের অভিযোগ নাকচ করে দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার নিশ্চয়তা দিয়েছে।
পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল শুধু রাজ্যের রাজনীতি নয়, বরং ভারতের জাতীয় রাজনীতিতেও বড় ধরণের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলোচিত সংবাদ
- চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ে শিশুকে বিক্রির, উদ্ধার করল পুলিশ |
- ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’ অপ্রতিমের মায়ের ক্ষোভ |
- সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত |
- অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী |
- দ্রুত তদন্ত শেষে অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হবে |
- দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন |
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান |
- অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ |
- আরবের জনপ্রিয় হলুদ ফল ‘সাম্মাম’, চীন থেকে এবার চট্টগ্রামের বাজারে |
- সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর |

0 মন্তব্য