ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকার। বুধবার (১ জুলাই) প্রকাশিত ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্য সরকারের দাবি, মাদ্রাজ হাইকোর্টের রায় তামিলনাড়ুতে প্রচলিত গরু জবাই-সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশনে সরকার বলেছে, উচ্চ আদালতের নির্দেশ ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর পরিপন্থী।
এর আগে, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে। আদালত জানায়, উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির স্বার্থে জারি করা ওই সরকারি আদেশ কার্যকর করতে হবে।
তবে রাজ্য সরকারের বক্তব্য, ১৯৫৮ সালের আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজননক্ষমতা হারানো গরু বা বাছুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যেতে পারে। তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক।
সরকার আরও অভিযোগ করেছে, হাইকোর্টের নির্দেশ রাজ্যের আইনসভার ক্ষমতার পরিপন্থি এবং আদালত তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছে।
বিতর্কের সূত্রপাত হয় গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের এক আদেশকে কেন্দ্র করে। ওই আদেশে বলা হয়, পশু জবাই শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় করা যাবে।
একই সঙ্গে আদালত রাজ্যের মুখ্য সচিব ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের ঈদুল আজহাসহ বছরের যেকোনো সময় গরু ও বাছুর জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি রাজ্যজুড়ে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ জারি করতেও বলা হয়।
তবে তামিলনাড়ু সরকারের দাবি, আদালতের এসব নির্দেশনার ফলে রায়ে আইনি অসঙ্গতি সৃষ্টি হয়েছে। এ কারণেই বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট এ আদেশ দিয়েছিল। আবেদনে প্রকাশ্যে অবৈধভাবে গরু জবাই বন্ধে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
আলোচিত সংবাদ
- মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী |
- ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর |
- সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, শাস্তি পেলেন এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী |
- শেয়ারবাজারের সূচকের পতনে লেনদেন ৭৫৬ কোটি টাকার |
- আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম |
- ইরান কখনো মাথা নত করবে না : পেজেশকিয়ান |
- গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন |
- জাতিসংঘে বাংলাদেশ সময় রাত ৩ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী |
- তিতাসের বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হরিপুরে উৎসবের আমেজ |
- তিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের ৯ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ৮০ হাজার মানুষ |

0 মন্তব্য