প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশে সড়কপথে রওয়ানা হয়েছেন। সকাল সাড়ে ৮টার পর তিনি গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি লক্ষ্মীপুর বাজার মাঠ-এ আয়োজিত পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে কুমারডুগী গ্রাম-এর ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউস-এ সংক্ষিপ্ত বিরতি নেবেন।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
0 মন্তব্য