Browsing: টাকা

চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টাকার মূল্য আরও ০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে এসেছে।

রাজধানীর বাজারে বাড়ছে কোনা পোড়া ১০ ও ২০ টাকার নোটের সংখ্যা। মাঝেমধ্যে মিলছে ৫০ ও ৫০০ টাকার পোড়া নোটও। এসব নোট নিতে চাইছেন না ক্রেতা, বিক্রেতা কেউই। ফলে বাজারে খুচরা টাকার সংকট আরও প্রকট হচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে, ভয়ংকর মাদক ইয়াবা ও হেরোইনসহ কয়েক ধরনের মাদক সেবনের সঙ্গে এসব পোড়া নোটের সম্ভাব্য যোগসূত্রের তথ্য।

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংকের এই একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় ধাপে ধাপে ট্রেড লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থও ডিজিটালভাবে পরিশোধ করা হবে বলে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন।