Browsing: সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

সৌদি আরবের মক্কার কাছে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

ইয়েমেনের হুথি মিলিশিয়ার হামলায় সৌদি আরবে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির কয়েকটি শহরে আগাম সতর্কতামূলক অ্যালার্ট জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফের বেসামরিক এলাকায় হামলাগুলো চালানো হয়। মঙ্গলবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি।

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।