Browsing: সৌদি আরব

সৌদি আরবের চারটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) চারটি অঞ্চলের বিভিন্ন অংশে ভারি বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ রোববার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের শক্ত ঘাঁটি খুঁজছেন, ঠিক সেই সময়েই তার এক বড় ধরনের পরিকল্পনায় বাধ সাধল সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীকে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু।

রিয়াদের ওপর দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই নারী, এক পুরুষ ও একটি শিশু আহত হয়েছে।

সানার একটি তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় পূর্ব অঞ্চলের শহর দহরানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুথিরা।

টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে বাজারে ওঠানামা করছে তেলের দাম।