Browsing: শিশু

ঘটনার এক পর্যায়ে মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে সোহবার বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে তাঁর মেয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। কান্না করার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত জানায় সে। এরপরই থানায় মামলা করতে আসেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছরের কম বয়সী অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরটির আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

ঘটনার দিন সকালে শিশুটি অভিযুক্ত সানাউল্লাহ’র দোকানের সামনে গেলে তাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ভেতরে ডেকে নেওয়া হয়। এরপর দোকানের ভেতর শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করে।

আজকের শিশুরাই ভবিষ্যতে এ দেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। এটা কঠিন দায়িত্ব। সেই দায়িত্ব শুধু তাদের নয়, আজকে আমরা যারা বয়স্ক, আমাদেরও দায়িত্ব রয়েছে যাতে তারা সঠিকভাবে গড়ে উঠে পারে।

আজ শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে এসব কথা বলেন।