Browsing: রাঙ্গুনিয়া

বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছিল। পরিবারের মধ্যে চলছিল বিয়ের প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা। কিন্তু সেই আনন্দের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অপু দাশ (৩০) নামের এক যুবক। শুক্রবার রাতে কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃষ্টির মধ্যে ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে চাপা পড়ে রেনু আক্তার নামে (৫৬) ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।