Browsing: পাকিস্তান

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বোন আলিমা খানের ছেলে শাহরাইজ খান আবেদনটি করেছেন। তিনি আদালতের কাছে তার মা ও ইমরান খানের অন্য দুই বোনের বিরুদ্ধে জারি করা আটকাদেশ অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়েছেন।

নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার সর্বোচ্চ ৪৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। ফাতিমা ৩০ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান সংগ্রহ করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজি—আটক হয়েছেন। ২৭ সেপ্টেম্বরের পিটিআইয়ের কর্মসূচির আগে এ ঘটনায় দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

ইংল্যান্ড থেকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছে পাকিস্তান। তবে ঠিক এই সময়ে বড় দুঃসংবাদ পেল দলটি। আইসিসি এবার দুইটি শাস্তি দিয়েছে দলটিকে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোট ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চুক্তির তিন অংশীদার দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি।

একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।