Browsing: মার্কিন

ইরান দাবি করেছিল, তারা বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে প্রাথমিক সমঝোতা হলেও, টানা পঞ্চম দিনের মতো নতুন সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটিতে হামলা চালিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টেলিফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে নৌচলাচল এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা করেছেন। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর রিয়াদ ও ওয়াশিংটনের কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইরানের ৫টি প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং আরও ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে এই নতুন সংঘাতের সূত্রপাত হলো।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে জানান, গত ৮ ও ৯ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৫টি প্রদেশকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালায়।

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের এলাকা পোর্ট সালমান এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির স্থাপনাসমূহে এই হামলা চালানো হয়েছে। একই সাথে তারা আমেরিকার একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার কথা ঘোষণা করে বলেছে, ড্রোনটি তাদের অভিযানে হস্তক্ষেপ করার চেষ্টা করলে সেটিকে গুলি করে নামানো হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একে অপরকে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যে আলোচনা চলছিল, তা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।