Browsing: কুমিল্লা

কুমিল্লায় নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম সন্তান হারিয়ে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন। দ্বিতীয় দফা জানাজা শেষে বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

কুমিল্লার কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ছেলের হত্যার ঘটনায় ঘাতকদের কঠোর বিচার দাবি করেছেন বাবা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক সন্দেহভাজন তুহিনের বাড়ি থেকে তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটকের আগে ফেসবুকে শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন শাহরিয়া আনাস। সেখানে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ও কথোপকথনের কথা উল্লেখ করেন তিনি।

জেলার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট দেখা দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার (২৯ আগস্ট) সকালেও অব্যাহত ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক।