Browsing: ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ ক্রিকেটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । প্রাক্তন ক্রিকেটার হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে পেনশন পাবেন রাহানে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় ২০২২ সালে প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দিতে পেনশন শুরু করেছিলেন।

জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এই ক্রিকেটার।

তিন ব্যাটার তানজিদ হাসান-নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে টাইগাররা। তানজিদ ৫৪, শান্ত ৬৭ ও মোসাদ্দেক অপরাজিত ৮৬ রান করেন। 

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও পেসার রিতু মনির বোলিং নৈপুন্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল।